বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মহানবী সা. এর হিজরতে পথ ধরে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় ৫ ব্রিটিশ নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা সফরে গিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন পাঁচ ব্রিটিশ নাগরিক। তারা মহানবী সা. এর হিজরতে পথ ধরে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় পৌঁছেছেন।

এ যাত্রায় মহানবী সা. এর হিজরতের পথ পাড়ি দিতে তাদের সময় লেগেছে প্রায় ১৮৫ ঘণ্টা। এক সপ্তাহের মতো এই দীর্ঘ পথযাত্রায় এই পাঁচ ব্রিটিশ মুসলিমের অন্তত ৫৪৭ কিলোমিটার হাঁটতে হয়েছে।

ব্যতিক্রমী এই কাফেলার সফরকে স্মরণীয় করে রাখতে এসময় তাদের অভ্যর্থনা জানানো হয় বিখ্যাত নাশিদ ‘তালাআল বাদরু আলাইনা’ গেয়ে। আল্লাহর রাসুল সা. হিজরতের সময় মদিনায় পৌঁছালে স্থানীয় কিশোর-কিশোরীরা এই নাশিদটি গেয়েই তাকে বরণ করে নিয়েছিলেন।

জানা যায়, গত রোববার কাফেলাটি মদিনায় এসে পৌঁছায়। মদিনায় তাদের স্বাগত জানানোর ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনলাইন অ্যাক্টিভিস্টরা ভিডিওটি বেশ পছন্দ করেন এবং পাঁচ ব্রিটিশ নাগরিকের প্রশংসা করেন তারা।

কাফেরার এক সদস্য বলেন, তারা ১৫ থেকে ১৯ দিনের মধ্যে সফর শেষ করার সংকল্প নিয়ে নিয়েছেন। তাদের প্রতিজ্ঞা ও ইচ্ছা বাস্তবে রূপ নিয়েছে। এতে তারা অত্যন্ত খুশি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ