শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইডেনের পর এবার ডেনমার্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদ ও তুরস্কের দূতাবাসের কাছে কোরান পোড়ানোর ঘটনা ঘটেছে।

কোরআন পোড়ানোর ঘটনায় যুক্ত ‌রাসমুস পালুদান নামে ওই ব্যক্তি সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক। গত ২১ জানুয়ারি সুইডেনেও কোরআন পোড়ান তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, রমজান মাসে বিভিন্ন স্থানে কোরআন পোড়ানোর ঘোষণা দিয়েছিলেন পালুদান। গত বছর তার এমন ঘোষণার পর সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। এবার সেই ঘোষণা মোতাবেক সুইডেনে ও ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন তিনি।

এছাড়া পালুদান নামে ওই ব্যক্তি অঙ্গীকার করেছেন সুইডেন যতদিন ন্যাটোতে যোগ দেওয়ার অনুমতি না পাবে ততদিন প্রতি শুক্রবার কোরআন পুড়িয়ে বিক্ষোভ করা হবে।

উল্লেখ্য, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু ন্যাটোতে যোগ দিতে হলে জোটের সবার অনুমোদন প্রয়োজন। তুরস্ক সেই অনুমোদন দিচ্ছে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ