সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মসজিদুল হারামে ছয় মাসে ১০ কোটির বেশি মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মসজিদুল হারামে গত ছয় মাসে ১০ কোটির বেশি মুসল্লি এসেছেন। ১৪৪৪ হিজরি সালের শুরু থেকে এই সময় মুসল্লিরা পবিত্র এই মসজিদে প্রবেশ করেছেন এবং বের হয়েছেন। এর মধ্যে ১১ লাখ ৯৩ হাজার মুসল্লি পবিত্র কাবা প্রাঙ্গণের হাজরে ইসমাইলের পাশে নামাজ পড়েছেন বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

পবিত্র দুই মসজিদের হজ, ওমরাহ ও পর্যটন বিষয়ক গবেষণা সেন্টারের সহযোগিতায় মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ২২তম সম্মেলন শুরু হয়। দুই দিনব্যাপী হজ ও ওমরাহ বিষয়ক সায়েন্টিফিক ফোরামে সভাপতিত্ব করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল বিন আবদুল আজিজ।

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হজ অ্যান্ড ওমরাহ রিসার্চের পরিচালক তুর্কি বিন সুলাইমান আল-আমরো বলেন, এই সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও একাডেমিক বিশেষজ্ঞ গবেষকরা অংশ নেন। আল্লাহর ঘরের উদ্দেশে আগত অতিথিদের সেবায় সবার অভিজ্ঞতা ও প্রচেষ্টা তুলে ধরাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য।

হজ ও ওমরাহ পরিষেবার ক্ষেত্রে উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে অতিথিদের সেবা করতেই সম্মেলনটি শুরু হয়েছে।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ