বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বাঁচানো গেল না ক্যান্সার আক্রান্ত ছোট্ট শিশু হাবিবকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালো ক্যান্সার আক্রান্ত ছোট্ট শিশু হাবিব। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের দীর্ঘ প্রচেষ্টা দিনমজুর বাবার কোলে ফিরিয়ে দিতে পারলো না এই শিশুকে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক মুহাম্মদ রাজ আওয়ার ইসলামকে জানান, গত দেড় বছর পূর্বে তিন মাস বয়সী অসুস্থ হাবিবের পাশে দাঁড়ায় টিম-এইচসিএসবি। জান্নাতের খোঁজে প্রজেক্টের মাধ্যমে শুরু হয় তার চিকিৎসা। প্রথমে জানা ছিল না তার ক্যান্সার। বিভিন্ন উপসর্গ দেখে আমরা তার ক্যান্সার টেস্ট করাই। অপ্রত্যাশিতভাবে ক্যান্সার ধরা পড়ে এই ছোট্ট শিশুর। এরপর থেকেই আমরা  তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে আসছিলাম। আমাদের ফান্ড থেকে প্রায় ৫ লাখ টাকা তার চিকিৎসায় ব্যয় করা হয়।

তিনি বলেন, আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল দিনমজুর হতদরিদ্র বাবার সন্তান হাবিবকে যেন আমরা তার বাবা-মায়ের কোলে সুস্থ অবস্থায় তুলে দিতে পারি। কিন্তু মহান রব তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে গেলেন। রোববার রাতে সে মহাখালী ক্যান্সার ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাসপাতাল থেকে তার লাশ গ্রহণ করে সিলেটের জৈন্তাপুরে টিম-এইচসিএসবি তাকে সমাহিত করে।

তিনি আরো বলেন, জান্নাতের খোঁজে প্রজেক্টের মাধ্যমে হাবিবের ২০টি ক্যামো ইতোমধ্যেই সম্পন্ন হয়েছিল। এরমধ্যে কয়েকটি ক্যামো সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া হয়েছিল। বাকিগুলোর খরচ আমরাই বহন করেছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ