শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক বশিরুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের অতিরিক্ত সচিব ড. মুহা. বশিরুল আলম ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে তিনি প্রতিষ্ঠানটির আগারগাঁও অফিসে যোগ দেন। এ সময় তাকে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

বশিরুল আলম ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের (সচিব) স্থলাভিষিক্ত হলেন।

মধ্যবর্তী এ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বশিরুল আলমকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভুমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব হিসেবে প্রায় ৪ বছর কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মরক্কোসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ