শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

মোটরসাইকেলে ওমরাহ পালনে পাকিস্তান থেকে সৌদিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোটরসাইকেলে ওমরাহ পালনে পাকিস্তান থেকে সৌদিতে মুকাররম তারিন। মোটরসাইকেল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ যার কাছে অনেকটা হাতের মোয়া।

জানা যায়, গত ৩০ বছরে মোটরসাইকেলে করে এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। তবে এ বছর এশিয়ার গণ্ডি ছাড়িয়ে সৌদি আরবের মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন তারিন। সেখানে ওমরাহ পালনের পরিকল্পনাও রয়েছে তার।

তারিন আরো জানান, নিজের ‘ক্রস রুট’ ক্লাবের ২৪ সদস্যকে সঙ্গে নিয়ে সম্প্রতি মোটরসাইকেলে করে পাকিস্তান থেকে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেন তিনি। ১৫ দিনে আড়াই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে সফরে যোগ দেয়া এই বাইকাররা সম্প্রতি পৌঁছান সংযুক্ত আরব আমিরাতে।

গত ১৭ জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। সাক্ষাৎকারে তারিন জানান, সম্প্রতি তারা পাকিস্তানের লাহোর থেকে যাত্রা শুরু করে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেন। এরপর তারা ইরানের বাম নগরী হয়ে বন্দর আব্বাসে যান এবং ফেরিতে করে শারজাহ পৌঁছান।

শুরুতে ২০১৯ সালে মোটরসাইকেলে মক্কা সফরের পরিকল্পনা ছিল দলটির। তবে করোনা মহামারিতে বিশ্বজুড়ে বিধিনিষেধের কারণে তখন আর ভ্রমণ করা সম্ভব হয়নি। পরে তারিন যখন গ্রুপের কাছে ফের সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব দেন, তখন প্রায় সবাই তাতে সায় দেন। তারিন বলেন, ‘আমরা ছয় মাস আগে ভ্রমণের পরিকল্পনা করি। এরপর যে দেশগুলোতে ভ্রমণ করব, সেসব দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করি। তারপরে আমরা আমাদের রুটম্যাপ এবং যেখানে যেখানে যাত্রাবিরতী নেব, তা সাজাই।’

দলটি গত ছয় মাস ধরে শারীরিক, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে দুই মাস ধরে রাস্তায় থাকার চ্যালেঞ্জ নিতে। তারিন বলেন, ‘আমরা দিনে প্রায় ৪০০ কিলোমিটার বাইক চালিয়েছি এবং সূর্যাস্তের আগে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ