শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্তান না হলে যে আমল করতে বলল দারুল উলুম দেওবন্দ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম।।  সন্তান মহান আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে মাতা-পিতার জন্য একটি বিশেষ শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ যাকে চান তাকে এ নেয়ামত দান করেন। যাকে চান সন্তানের মত মহান নেয়ামত না দিয়ে পরীক্ষা করেন।

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে-মেয়ে উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছে বন্ধ্যা করেন। (সূরা আশ্শূরা ৪২:৫০)

ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার ওয়েব সাইটে এক ভাই জানতে চেয়েছে সন্তান না হলে করণীয় কোনো আমল থাকলে জানাতে। তিনি বলেন, আমার বিয়ের তিন মাস হয়ে গেছে, আমার বয়স ৩২ বছর। আমার থাইরয়েড রোগ আছে। তাই আমি আমার বয়সের জন্যও চিন্তিত।

হরমোন সমস্যা হতে পারে। যে কোনো সমস্যার কারণে আমার সন্তান হচ্ছে না। আল্লাহ সন্তান দাতা। অবশ্যই আল্লাহ সব কিছু করতে সক্ষম। আমার করণীয় কোনো আমল থাকলে যদি জানাতেন।

দারুল উলুম দেওবন্দ উত্তর নং: ৬০৫৬০৯ এ বলে, আপনার বিয়ের মাত্র তিন মাস কেটেছে। এখনই বাচ্চার বিষয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। رَبِّ لاَ تَزَرْنِي فَرْداً وَأنْتَ خَيْرُ الْوَارِثِينَ আপনি কুরআনের এ আয়াতটি বেশি বেশি পড়বেন। এটি সবচেয়ে কার্যকর একটি আমল। এর চেয়ে কার্যকর আর কোনও আমল নেই। এটি পড়তে থাকুন এবং আল্লাহর প্রতিটি আমলের প্রতি মনোযোগ দিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।

শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহ. একটি আমল বর্ণনা করতেন। সকালে নাস্তার আগে দুটি মুরগির ডিম সিদ্ধ করবে, তারপরে খোসা ছাড়িয়ে একটি ডিমের মধ্যে এ আয়াতখানা লিখবে, وَالسَّمَاءَ بَنَیْنَاہَا بِأیْدٍ وَّإنَّا لَمُوْسِعُوْنَ এ ডিমটি স্বামী খাবে।

অন্য আরেকটি ডিমের উপর وَالأرْضَ فَرَشْنَاہَا فَنِعْمَ الْمَاہِدُوْنَ এ আয়াতখানা লিখবে। এ ডিমটি স্ত্রীকে খাওয়াবে। এ আমলটি একটানা ৪০ দিন করবে। আল্লাহর নাম নিয়ে স্ত্রী মিলন করবে। প্রতিদিন বাধ্যতামূলক দৈনিক নামাজের পরে ভাল সন্তানের জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া করতে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ তার ঘরে আলো জ্বালাবেন, তাকে অবশ্যই সন্তান দান করবেন। সূত্র: দারুল উলুম দেওবন্দের ফতোয়া লিন্ক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ