শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের পরবর্তী পার্লামেন্টারি ও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের কমতি নেই। অবশেষে সেই জল্পনার অবসান হলো। আগামী ১৪ মে দেশটিতে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল-জাজিরার।

শনিবার (২১ জানুয়ারি) উত্তরপশ্চিমাঞ্চলের বুসা প্রদেশে এক যুব সম্মেলনে তিনি নির্বাচনের তারিখ জানান। কিন্তু এই সম্পর্কিত ভিডিওটি প্রকাশিত হয় রোববার।

যুবকদের উদ্দেশ্য এরদোয়ান বলেন, আপনাদের সঙ্গে লক্ষ্য ভাগাভাগি করতে পেরে আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। ১৪ মে যে নির্বাচন হবে সেখানে এসব যুবকরা প্রথমবারের মতো ভোট দেবে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন হবে।

২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ছিলেন। তারপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট।

এদিকে দেশটির ছয় দলের জোট এখনো প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করতে পারেনি। একটি কুর্দিপন্থি দল জোট থেকে বাদ পড়েছে যা, পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল। তারা নিজেরাই প্রার্থী দিতে পারে।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মধ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী হলো দ্বিতীয় বৃহত্তম। দেশটি অশান্ত প্রতিবেশি দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায়। সম্প্রতি দেশটি পশ্চিম বলকান, পূর্ব ভূমধ্যসাগর ও আফ্রিকায় প্রভাব বিস্তার করা শুরু করেছে। সর্বোপরি, এটি কৃষ্ণ সাগর ঘিরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত বছর তুরস্ক ক্ষুধার্ত বিশ্বে ইউক্রেনীয় শস্য পাঠানোর ব্যাপারে জাতিসংঘের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ