শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

চার জন সাহাবীর ভবিষ্যৎ পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা আনহু। এটিও তাঁর আমলি উপদেশ। হজরত আবুজ জিনাদ রাহিমাহুল্লাহু তায়ালা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন কাবার হিজ্র নামক স্থানে হজরত মুসয়াব বিন জুবায়ের, উরওয়া বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা আনহুম একত্র হলেন। সকলেই বললো, তোমরা সকলেই নিজেদের আশা ব্যক্ত করো।

হজরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘আমি খেলাফতের পদ পাওয়ার আশা ব্যক্ত করছি।’ হজরত উরওয়া বিন জুবায়ের রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘আমি চাই আমার কাছ থেকে লোকেরা ইলম গ্রহণ করুক।’

হজরত মুসয়াব বিন জুবায়ের রাজিয়াল্লাহু তায়ালা বলেন, ‘আমি ইরাকের ক্ষমতা চাই। এবং আয়েশা বিনতে তালহা ও সুকাইনা বিনতে হুসাইন এই দুই জনকে একত্র করতে চাই।’

হজরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা বলেন, ‘আমি মাগফিরাতের আশা করি।’ বর্ণনাকারী বলেন, তাঁদের প্রত্যেকে যা যা চেয়েছিলো তাঁরা সেগুলো পেয়েছে। আর হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু তায়ালার চাওয়া? আশা করি তাঁকেও মাফ করে দেওয়া হয়েছে।

লেখক বলেন, এমন অনেক আশা ও চাওয়া রয়েছে মানুষদের অন্তরে। হজরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা আনহু নিজের চাওয়া-পাওয়ার বিষয়টি দ্বারা দুনিয়ার হাকিকত বুঝাতে চেয়েছেন। যাতেকরে আমাদের প্রকৃত চাওয়া থাকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে মাফ পাওয়ার আশা। রসূত্র: মাওয়ায়িজে সাহাবা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ