সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

চট্টগ্রামের শুলকবহর মাদরাসার বার্ষিক জলসা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ইলমের নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসা’র বার্ষিক জলসা আগামীকাল।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে শুরু হবে দুই দিনব্যাপী এই বার্ষিক জলসা। শুক্রবার (২০ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে এগারোটা নাগাত মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। এতে সভাপতিত্ব করবেন ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান রহ. এর সাহেবজাদা, শুলকবহর মাদরাসার পরিচালক মুফতি আরশাদ রাহমানী। মাহফিল বাস্তবায়নে তিনি দেশের ওলামা, তলাবা ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া কামনা করেছেন।

দুই দিনব্যাপী এই বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর সাহেবজাদা মাওলানা সাইয়েদ আসজাদ মাদানী।

আলোচনা করবেন, আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী, চট্টগ্রাম দারুল মাআরিফের মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, চট্টগ্রাম জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব আহমাদ, ফটিকছড়ি জামিয়া বাইতুল হুদার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরী, চট্টগ্রাম মাদরাসা সাইয়েদুশ শুহাদার মুহতামিম মাওলানা হাজী ইউসুফ, চট্টগ্রাম মাজাহিরুল উলুমের মুহতামিম মাওলানা লুকমান হাকিম।

এছাড়া আলোচনা করবেন, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস মাওলানা শেখ আহমাদ, পটিয়া মাদরাসার উস্তাদ মাওলানা আখতার হুসাইন, মেখল মাদরাসার উস্তাদ মাওলানা ইসমাইল খান, জামিয়া মাদানিয়া শোলকবহরের মুহাদ্দিস মাওলানা আহমাদ গনি, চট্টগ্রাম মাজাহিরুল উলুমের মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ, ফেনীর মুফতি ইউসুফ কাসেমী।

আরো আলোচনা করবেন, মুনাজিরে জামান মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, ইসলামী আলোচক মাওলানা আজিজুল হক মাদানী, মাওলানা নজির আহমাদ, মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাসান জামিল, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ