সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

চাঁদপুরে নামাজ আদায় করে পুরস্কার পেলো ১০ শিশু- কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় টানা ৪০ দিন মসজিদে জামাতের নামাজ আদায় করে নগদ অর্থ ও শিক্ষা-সামগ্রী পেলো দশজন শিশু-কিশোর।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নে দোঘর চৌধুরী বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কিশোরদের হাতে শিক্ষা-সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জেল আহমেদ চৌধুরী জাসদ বলেন, বর্তমান সমাজে শিশু-কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোনো বিকল্প নেই।

তাকবীর উলার সাথে সালাত আদায়ের জন্য দশজন শিশু-কিশোরকে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। বিজয়ী কিশোররা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করবে তাদের ১ বছরের লেখাপড়ার যাবতীয় খরচ মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে বহন করা হবে।

পুরস্কার প্রাপ্ত শিশু-কিশোররা জানান, এ কয়দিনে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজের নিয়মকানুনের সঙ্গে তালিম-তরবিয়ত ও নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।

আলোচনা শেষে মসজিদের মক্তবে অধ্যয়নকারী বিজয়ী দশজন কিশোরদের হাতে নগদ অর্থ ও ইসলামী শিক্ষা সামগী বিতরণ করেন অতিথিরা।

মসজিদের খতিব মুফতি কামরুজ্জামানের পরিচালনায় মসজিদে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাই, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম মুন্সি, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ