মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মরক্কোয় শেষ হলো ইসলামি মুদ্রা ও পাণ্ডুলিপি প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি মুদ্রা ও পাণ্ডুলিপির প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ ডিসেম্বর ‘ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’-এর সহযোগিতায় চার দিনব্যাপী এই প্রদর্শনের আয়োজন করে সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি (কেএপিএল)। খবর আরব নিউজ-এর।

আইসিইএসসিওর প্রধান পরিচালক সালেম বিন মুহাম্মদ আল-মালিক এ আয়োজনটি উদ্বোধন করেন। আইসিইএসসিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম দেশগুলোর ৫৮ প্রতিনিধি।

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির (কেএপিএল) প্রধান পরিচালক প্রিন্স বান্দার আল মুবারক বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে লাইব্রেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ও মুদ্রা প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে মুসলিম দেশগুলোর প্রাচীন ইতিহাস প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, প্রদর্শনীতে বিভিন্ন মুসলিম দেশ থেকে সংগৃহীত দুর্লভ ৫০টি মুদ্রা ছাড়াও সোনা, রুপা ও ব্রোঞ্জের মুদ্রা রয়েছে। তা ছাড়া উমাইয়া, আব্বাসি, আন্দালুস, ফাতিমি, আইয়ুবি, আতাবেক, সেলজুক ও মামলুক যুগের অনেকে দুর্লভ সামগ্রীও রয়েছে।

এছাড়া এতে সপ্তম শতাব্দীতে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনামলে তৈরি সোনার দিনার ও মক্কা দিনার আছে। রাবাতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের প্রধান লক্ষ্য হলো, আন্তর্জাতিক জ্ঞান সূচকে মুসলিম দেশগুলোর কর্মদক্ষতার উন্নতির প্রক্রিয়া এবং শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন পারস্পরিক আলোচনা করা। প্রাচীন মুদ্রা ও পাণ্ডুলিপি প্রদর্শনীর পাশাপাশি এতে সৌদির চলমান কফি বছর নিয়ে একটি পর্ব আছে।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ