শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

গোপনীয়তা নিয়ে অ্যান্ড্রয়েড ফোনের গোপন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যান্ড্রয়েডের ‘অ্যান্ড্রয়েড ১২’ সংস্করণে নতুন বেশ কয়েকটি ফিচার যুক্ত হয়েছে। এর অনেকগুলো সম্বন্ধে ব্যবহারকারীরা জেনে থাকলেও এমন কিছু ফিচার রয়েছে যেগুলো সম্বন্ধে অনেকে এখনো জানেন না। এমনই একটি ফিচার নিয়ে আলোচনা করা হলো।

নিজের তথ্যের গোপনীয়তা নিয়ে অনেক ব্যবহারকারীই এখন বেশ সচেতন। অ্যান্ড্রয়েড ১২–এ যুক্ত হয়েছে তিনটি নতুন প্রাইভেসি ফিচার। যা ব্যবহারকারীদের জন্য এনেছে স্বস্তি।

প্রথমত যেসব অ্যাপে আপনার অবস্থানের নিখুঁত তথ্য জানার দরকার নেই, সেসব অ্যাপ আপনার আনুমানিক অবস্থান দেখতে পাবে। আনুমানিক অবস্থান সাধারণত আপনার অবস্থানের নিখুঁত তথ্যের পরিবর্তে শুধু শহর বা এলাকার তথ্য দেয়। ব্যবহারকারীর কাছে থেকে ন্যূনতম ১০০ মিটার দূরত্বের সীমার তথ্য দেখায় এটি।

এ ছাড়া কোন কোন অ্যাপ ক্লিপবোর্ড ব্যবহার করছে তা জানানো হবে নোটিফিকেশনের মাধ্যমে। সবশেষে রয়েছে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করার সুবিধা, সরাসরি বন্ধ করার অপশন যা কুইক সেটিংস মেন্যুতে পাওয়া যাবে।

এই অপশন চালু করা থাকলে অনুমতি ছাড়া কোনো অ্যাপই আপনার ফোনের মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহারের সুযোগ পাবে না। যেখানে মাইক্রোফোন বা ক্যামেরা ফোনে আড়িপাতার সবচেয়ে সহজ মাধ্যম।

আরএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ