মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কানাডায় মসজিদে শীতার্ত গৃহহীনদের আশ্রয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতার্ত গৃহহীনদের জন্য চতুর্থবারের মতো দরজা খুলে দিয়েছে কানাডার এডমন্টনের আল-রশিদ মসজিদ। সেখানে গৃহহীনদের জন্য বিনামূল্যে রাতযাপন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। কানাডার এই মসজিদটি প্রতি বছর এমন কার্যক্রম পরিচালনা করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এডমন্টনে দুই হাজার ৭০০’র বেশি মানুষ গৃহহীন। এদের মধ্যে আট শতাধিক মানুষ একেবারেই রাস্তায় বাস করে। এই শীতে তাদের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়েছে।

জানা গেছে, আল-রশিদ মসজিদটির ব্যবস্থাপনায় ৭৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সেবা নেওয়া যায়। আশ্রয়ের পাশাপাশি লোকজনের জন্য গরম খাবার ও অন্যান্য মৌলিক সহায়তাও দেওয়া হয়।

আল রশিদ মসজিদের আউটরিচ ইমাম সাদিক পাঠান বলেন, অসহায় মানুষের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়া ইসলামের একটি গুরুত্বপর্ণ শিক্ষা। এডমন্টনে অগণিত গৃহহীন নাগরিক রয়েছে। আমরা তাদের সহায়তায় আমাদের মসজিদের দ্বার খুলে দিয়েছি।

গত তিন বছর তারা জানুয়ারিতে এমন কার্যক্রম পরিচালনা করেছিল। তবে এবার শীতের তীব্রতার কারণে নভেম্বরের শেষ দিকেই গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সমস্ত ধর্মের অভাবী ও গৃহহীনদের জন্য তার দরজা খুলে দিয়েছিল এডমন্টনের আল-রশিদ মসজিদ।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ