মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৫ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে শুক্রবার করোনায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৬ জনের। এছাড়া এইদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬৪ হাজার ৮৪০ জন।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা জানা গেছে।

শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন এবং এ রোগে মারা গেছেন ৩১৫ জন।

এছাড়া আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র ব্রাজিল (মৃত ২৮২ জন, নতুন আক্রান্ত ৭০ হাজার ৪১৫ জন), যুক্তরাষ্ট্র (মৃত ১৬৫ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৪২৪ জন), ফ্রান্স (মৃত ১৫৮ জন, নতুন আক্রান্ত ৪৩ হাজার ৭৬৬ জন), দক্ষিণ কোরিয়া (মৃত ৫৬ জন, নতুন আক্রান্ত ৫২ হাজার ৯৮৭ জন) এবং রাশিয়া (মৃত ৫৭ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৪০৯ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৩১ হাজার ৪২২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪ লাখ ৯২ হাজার ৮৭০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ৫৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

এরপরে দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৬ কোটি ১০ লাখ ৭১ হাজার ৮৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৮৪ হাজার ২৩৪ জনের।

এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৩ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪২৭ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ