সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তলিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সম্মেলন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই-র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এতথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালানো তাদের ব্যর্থতা। পলাতক জঙ্গিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। র‍্যাব ডিজি বলেন, দেশে জঙ্গিদের তৎপরতা যেমন আছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও চলমান আছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হবে না বলেও আশাবাদ জানান খুরশীদ হোসেন ৷

এসময় র‌্যাব ডিজি জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে টহল দেবে র‌্যাবের টহল ফোর্স, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে থাকবে বোমা নিস্ক্রিয় দল। উদ্যানের চারপাশে বসানো হয়েছে সিসি ক্যমেরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ