বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

হযরত হাফেজ্জী হুজুর রহ. এর ভাতিজা মাওলানা আবদুল ওয়াহীদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুর জেলার রায়পুরে লুধুয়া গ্রামে হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত লুধুয়া ইশা আতুল উলূম মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আবদুল ওয়াহীদ (বাড়ীর হুজুর) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে রেখে মারা যান।

মাওলানা আবদুল ওয়াহীদ ছিলেন হযরত হাফেজ্জী হুজুরের ভাতিজা। তিনি একজন সাদাসিধে আল্লাহ ওয়ালা মুখলিস বুজুর্গ ছিলেন। বাড়ীর হুজুর নামে সবার কাছে প্রসিদ্ধ ছিলেন।

মরহুম বাড়ী হুজুর টানা ৩২ বছর লুধুয়া ইশাতুল উলুম (দাওরায়ে হাদীস) মাদরাসার মুঈনে মুতামিম ছিলেন। তিনি লালবাগ মাদরাসার ফারেগ। হযরত হাফেজ্জী হুজুর, সদর সাহেব হুজুর ও মুহাদ্দিস সাহেব হুজুরের হাতেগড়া শাগরেদ মাওলানা আবদুল ওয়াহীদ। তার মৃত্যুতে লক্ষ্মীপুরের ওলামায়ে কেরাম ও সাধারন মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার এ স্থান পূরণ হবার নয়। আজ রাত ৮.৩০ মিনিটে মাদরাসা ময়দানে তার জানাযা শেষে মাদরাসার মাকবারায় চির নিন্দ্রায় শায়ীত হবেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ