শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে হরিলুট শুরু হয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একের পর এক রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে হরিলুট শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার বিগত চৌদ্দ বছরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রায়ত্ব ব্যাংক লুটেপুটে খেয়ে কোষাগার শূণ্য করেছে ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক’।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ইসলামী শ্রমিক আন্দোলনের মুফতী মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন।

ব্যাংকের ঋণ গ্রাহকদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকগুলোর ক্ষেত্রে ঋণের বিপরীতে জামানত নেই। সরকারের নীতি নির্ধারকদের গ্রীন সিগন্যাল ও পৃষ্ঠপোষকতা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। আজকের সংবাদে এসেছে ভুয়া দলিল বন্ধক রেখে রাষ্ট্রায়ত্ত ‘অগ্রণী ব্যাংক লি:’ থেকে সাড়ে ৪শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লি:’।

ব্যাংকটির অসাধু কর্মকর্তারা এই ঋণপ্রাপ্তিতে সহযোগিতা করেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিবেদন নোমান গ্রুপের এই প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক লেনদেনে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করলেও সতর্ক হয়নি কোনো ব্যাংক।

এভাবেই রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো লুটেপুটে খেয়ে শেষ করেছে দিয়েছে অসাধু ব্যাংক কর্মকর্তারা। সরকার দলীয় কর্মকর্তারা যোগসাজশ করে ঋণ মঞ্জুর করেছেন হাজার হাজার কোটি টাকা। প্রতিবেদকের নিজস্ব অনুসন্ধানে বেরিয়েছে এসব তথ্য।

তিনি বলেন, দেশের অর্থনীতি লুটপাট করে সাধারণ মানুষকে সঙ্কটের মুখে ফেলে দিয়ে তারা এখন উন্নয়নের ভুয়া রেকর্ড বাজাচ্ছে। সরকারের এহেন ফাঁকা আওয়াজ দেশের মানুষ বুঝে গেছে। আগামীতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের জনগণ অতীত ও বর্তমানের দুর্নীতিবাজদের প্রত্যাখান করবে। তা টের করতে পেয়ে আগামীতেও যেনতেন ভাবে ক্ষমতায় যাওয়ার ফন্দিফিকির করছে।

২ জানুয়ারি জাতীয় সম্মেলন সফলের লক্ষে ওয়ার্ড ও থানা প্রতিনিধি সম্মেলন কাল ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন সফলের লক্ষে আগামীকাল ২২ ডিসেম্বর,
বৃহস্পতিবার বাদ মাগরিব পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ড ও থানা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সভাপতিত্ব করবেন সংগঠনের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের ঢাকা মহানগর সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার ও জয়েন্ট সেক্রেটারী ডা.শহিদুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ