বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুড়িগ্রামে চরমোনাইয়ের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  কুড়িগ্রাম শহ‌রের পূর্বপা‌ন্তে ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডি‌সেম্বর) থেকে শুরু হচ্ছে চরমোনাইয়ের ইজতেমা।  বাংলা‌দেশ মুজা‌হিদ ক‌মি‌টির ব্যানা‌রে তিন দিনব্যাপী ইজ‌তেমার আ‌য়োজন ক‌রে‌ছে ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ।

ইজতেমায় আগামীকাল (বৃহস্পতিবার) জোহরের নামাজ পর মুফ‌তি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল ক‌রিম ইজ‌তেমা উ‌দ্বোধন কর‌বেন। আগামী র‌বিবার ফজরের নামা‌জের পর আ‌খে‌রি মোনাজা‌তের মাধ্যমে ইজ‌তেমা শে‌ষ হ‌বে।

জানা যায়, তিন দিনব্যাপী এ ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমসহ দেশ বরেণ্য আলেম-ওলামা বয়ান করবেন। ইজ‌তেমা সফল কর‌তে ই‌তোম‌ধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হ‌য়ে‌ছে।

ইজতেমা আয়োজক কমিটির দা‌য়ি‌ত্বে থাকা আসাদুজ্জামান রিপন ব‌লেন, ‘শৃঙ্খলা রক্ষায় ইজ‌তেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। বুধবার থে‌কে ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুস‌ল্লি‌দের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগা‌রের ব্যবস্থা রাখা হয়ে‌ছে। আগত মুস‌ল্লি‌দের স্বাস্থ্য সেবায় ফ্রি মে‌ডি‌ক্যাল চেকআ‌পের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। এছাড়া মুস‌ল্লিরা নিজ ব্যবস্থাপনায় যা‌তে খাবা‌রের আ‌য়োজন কর‌তে পা‌রেন, সেই সু‌বিধাও রাখা হয়ে‌ছে। আশা কর‌ছি শা‌ন্তিপূর্ণভা‌বে তিন দি‌নের ইজ‌তেমা সম্পন্ন হ‌বে।’

ইজতেমার নিরাপত্তার বিষ‌য়ে পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘ইজতেমার নিরাপত্তায় গো‌য়েন্দা নজরদা‌রি থাক‌বে। এছাড়া নিয়‌মিত পু‌লি‌শের পাশাপা‌শি সাদা পোশা‌কের পু‌লিশও দা‌য়িত্ব পালন কর‌বে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ