শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বগুড়ার উপ-নির্বাচনে নেই কোনো ইসলামী দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসন শূন্য হয়েছে।

বগুড়া এই দুই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদসহ বিভিন্ন দলের নেতারা।

সেই সাথে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করেছেন। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না কোনো ইসলামিক দলের প্রার্থী।

বিএনপি ও ইসলামী দলগুলো অংশগ্রহণ না করার ফলে রাজনীতির মাঠ সরগরম হলেও নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষদের তেমন কোনো আগ্রহ নেই।

ইসলামী দলগুলোর দলীয় সূত্রে জানা গেছে, তারা তত্ত্বাবধাক সরকারের অধিনে ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবেন না। উল্লেখ্য, উক্ত আসনে নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের তফসিল ঘোষনা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাচাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ