সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জানুয়ারিতে জানা যাবে কত আসনে ইভিএমে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত হবে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোটগ্রহণ করা যাবে। বাকি আসনের ব্যাপারটি নির্ভর করছে, কত বাজেট পেলাম তার ওপর। তাই কত আসনে ইভিএমে ভোট হবে তা জানুয়ারির মধ্যেই জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

মো. আলমগীর বলেন, জানুয়ারিতে যদি পর্যাপ্ত বাজেট পাওয়া যায়, তাহলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু বাজেট ফেব্রুয়ারিতে পেলে তা সম্ভব হবে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ