সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শূন্য হওয়া ৫ আসনের উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির পদত্যাগে শূন্য হওয়া পাঁচ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

অর্থের সংকট ও সক্ষমতার অভাবে সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে না বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ করেছিল নির্বাচন কমিশন। এ নিয়ে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে পক্ষে-বিপক্ষে মত আসে।

সোমবার নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, পাঁচ আসনের ভোটগ্রহণে সিসি ক্যামেরা স্থাপনের বাজেট নেই।
আগামী পয়লা ফেব্রুয়ারি পাঁচ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২। সব আসনেই হবে ইভিএমে ভোটগ্রহণ।

এ সময় তিনি আরও বলেন, আদালতের আদেশ পেলে ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি নিবন্ধন পাবে কিনা, সে সিদ্ধান্ত বৈঠকের পর জানাবে নির্বাচন কমিশন। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ