শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বানিয়াচংয়ে শুরু হলো জাতীয় বিজ্ঞান মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ
হবিগঞ্জ থেকে>

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার ২দিন ব্যাপী বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে স্থাপিত মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপ-সচিব ফজলে এলাহী বাচ্চু, সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেবসহ বিভিন্ন কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

পরে অতিথিবৃন্দ মেলায় স্থাপীত স্টল গুলো পরিদর্শন করেন। মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যায়ের মোট ২১ টি স্টল অংশ নেয়। ২০ ডিসেম্বর মঙ্গলবার মেলার সমাপ্ত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ