বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ ও অপসারনে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। তথ্যসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, ক্রীড়া সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

টেলিভিশন, বিশেষ করে খেলার চ্যানেল, নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দৃশ্যমান স্ক্রিনে খেলা অথবা খবরের ফাঁকে অবৈধ ডিজিটাল-অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার, প্রচার বন্ধ, অপসারণে বিবাদিদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অবিলম্বে এসব বিজ্ঞাপনের সম্প্রচার, প্রচার বন্ধ বা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

উল্লেখ্য, টি স্পোর্টসসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানে খেলা চলার সময় ও বিভিন্ন সময়ে জুয়ার বিজ্ঞাপন বন্ধ ও অপসারণ চেয়ে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাহুল আলম ও সুমিত কুমার সরকার এ রিট করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ