মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জাসাফের ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক রাউন্ড টেবিল স্টাডি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক ফোরাম- জাসাফের উদ্যোগে ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক এক রাউন্ড টেবিল স্টাডি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ ডিসেম্বর) শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিক ড. আহমদ আবদুল কাদের রচিত ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক বইয়ের উপর অংশগ্রহণকারীগণ আলোচনা করেন।

জাসাফের নির্বাহী সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে প্রোগামে প্রাধান অতিথির বক্তব্য পেশ করেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টরস সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডাঃ আবদুল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আপডেট টোয়েন্টিফোর ডটনেটের সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান।

সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, জাসাফে’র সহসভাপতি ড. আনিসুর রহমান শিপলু, আবদুর রব সিকদার, মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল হক আমিনী, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবুল হোসেন, ফুলের হাসির সহসম্পাদক কে এম ইমরান হোসাইন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম, কবি মুফতি সাইফুল হক, দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক কাওসার আহমদ সোহাইল, সাবেক নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী, এম কামরুজ্জামন, শেখ শাব্বির আহমদ, মুফতি আলী আকরাম, শাহ সিহাব উদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ