শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে?

বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বাদ জুমা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখসহ পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ