মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনার টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আগামী ২০ ডিসেম্বর থেকে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং যারা টিকার তৃতীয় ডোজ নিয়েছেন তারাই এ টিকা পাবেন। এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতা ও শারীরিক জটিলতায় ভুগছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চতুর্থ ডোজ হিসেবে শুধুমাত্র ফাইজারের টিকা দেওয়া হবে। দেশব্যাপী উপজেলা পর্যায়ের হাসপাতালসহ সব স্থায়ী টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ ধরনের প্রায় ১ হাজার টিকা কেন্দ্র রয়েছে। বয়স্ক ব্যক্তি ছাড়াও, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মা এবং ফ্রন্টলাইন কর্মীদের চতুর্থ ডোজ দেওয়া হবে।

এর আগে রাজধানী ঢাকার ৭টি কেন্দ্রে একদিনের জন্য পরীক্ষামূলকভাবে চতুর্থ ডোজের ক্যাম্পেইন হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ