মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সিডিউল বিপর্যয়, পশ্চিমাঞ্চলে ৯ ট্রেনের যাত্রা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। যার ফলে সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। তাই ৯টি ট্রেনের যাত্রা বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলার আলমগীর হোসেন।

তিনি বলেন, রাজশাহী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসিম কুমার তালুকদারের নির্দেশে বেলা ১১টার দিকে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো- সিল্কসিটি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস টাঙ্গাইল কমিউটার, ঢাকা-চাঁপাই মেইল ট্রেন-৯৯ আপ।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। ফলে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়। মঙ্গলবার সকাল ৯টায় ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ