শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আজকের স্বর্ণের দাম: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪০৫ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ ডিসেম্বর ২০২২ খ্রি.) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ