মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন করার জন্য ইসলামী আন্দোলন কাজ করছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন কাজ করছে। কেবলমাত্র নেতৃত্বের পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন করা ছাড়া দেশ, ইসলাম ও মানবতার মুক্তি ফিরে আসবে না।

দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে ইসলামই একমাত্র বিকল্প শক্তি। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, বিগত ৫১ বছরে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গড়ে তুলেছে আগামীতে তাদেরকে বর্জন করে আল্লাহভীরু নেতৃত্ব কায়েম করতে হবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে রাজনীতিতে একটি আদর্শিক পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি-দু:শাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণমুখি আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ রবিবার দুপুরে পুরানা পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিথ ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবিরসহ্য অন্যান্য নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ