মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পতন যখন শুরু হয়, মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পতন যখন শুরু হয়, মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে পস্তাতে হবে।

আজ রোববার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা সম্ভব নয়। ১০ ডিসেম্বর আবারও প্রমাণ হয়ে গেছে। এখন সেমিফাইনাল চলছে আগামী বছর ডিসেম্বর-জানুয়ারিতে আসল খেলা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির যেসব নেতারা খারাপ ভাষায় কথা বলছেন তাদের তালিকা করে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ