সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

আগামী মঙ্গলবার উত্তরখানের ইসলামী সম্মেলনে আসছেন শায়েখ ড. মুশতাক আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. মোসাব্বির রাহমান।। রাজধানী ঢাকার উত্তরখানে দীনি সমাজ প্রতিষ্ঠায় ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দারুত তাকওয়া হিফজ মাদরাসার উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইসলামী মহাসম্মেলন।

আগামী (১৩ ডিসেম্বর) মঙ্গলবার দিনব্যাপী চলবে এ ইসলামী মহাসম্মেলন। এ মহাসম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান চৌধুরী।

আরো উপস্থিত থাকবেন জামিয়াতুস সাহাবা উত্তরা ঢাকার মুহতামিম আল্লামা রুহুল আমিন খান উজানবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী চেয়ারম্যান, নিপা গ্রুপ।

বয়ান পেশ করিবেন, আল্লামা নজির আহমদ, শায়েখ ড. মুশতাক আহমাদ, মুফতি কেফায়াতুল্লাহ আল মাহদি বি-বাড়ীয়া, মুফতি রফিউদ্দিন মাহমুদ নূরী।

আরো উপস্থিত থাকবেন, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন, উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ, ইত্তেহাদুল উলামা উত্তরখানের সভাপতি মাওলানা আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ীবৃন্দ।

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী ও হুফফাজগণ উক্ত মহাসম্মেলনে কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন এবং সম্মেলন পরিচালনা করবেন মাওলানা ইব্রাহিম খান আজাদী।

বিশেষ নিবেদক, দারুত তাকওয়া শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও দারুত তাকওয়া মাদরাসার পরিচালিক মুফতি তাজুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ