শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ভৈরবে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভৈরবে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নরসিংদীর বেলাব থানার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মোজাম্মেল হক।

নিহতরা হলেন, টাইলস বোঝাই ট্রাকের চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার বালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম (২৩), শাহ সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ভোলা জেলার চরফ্যাশন থানার চরমণ্ডল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

স্থানায় সূত্রে জানা গেছে, টাইলস বোঝাই ট্রাক ঢাকার দিকে এবং শাহ সিমেন্ট বোঝাই ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। এ সময়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরাসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে দুটি মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় দুটি ট্রাক ও মালামাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ মরদেহ দুটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে মরদেহ দুটি উদ্ধার করি।

ওসি মো. মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, চালকরা গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কারণে ঘটনাটি ঘটেছে। দুটি ট্রাকই মালবোঝাই ছিল। নিহতদের পরিচয় পাওয়ার পর তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ