মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আন্তর্জাতিকভাবে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, তারা চায় না আমরা বিশ্বে মাথা উঁচু করে থাকি। কিন্তু, বঙ্গবন্ধু কন্যা সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনাজপুরে বোচাগঞ্জ মডেল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সামগ্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। আগে যারা এসএসসি পরিক্ষায় স্টার পেত তাদেরকে মেধাবী বলা হতো। এখন মেধাবী বলা হয় যাদের সামগ্রিক শিক্ষা আছে। শুধু ক্লাসের পড়া হলেই চলবে না; অতিরিক্ত কারিকুলামের দিকে নজর দিতে হবে।

তিনি বলেন, সমাজের বিত্তবান মানুষ শিক্ষায় বিনিয়োগ করলে, আগামীর প্রজন্ম, সমাজ ও বিনিয়োগকারীরা লাভবান হবে। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কোমলমতি শিশুদের পড়ালেখায় চাপ দেওয়া যাবে না। তাদেরকে ভালবাসা-মমতা দিয়ে পড়ালেখা শেখাতে হবে।

বোচাগঞ্জ মডেল স্কুলের সভাপতি মোর্শেদ মতিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিথি রানী ধরের পরিচালনায় অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরহাদ মতিন চৌধুরী, মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ