মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কাকে বিশ্বাস করব, প্রশ্ন মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের ফোনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করা হয়। আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। গতকাল বুধবার গ্রেপ্তার হওয়ার সময়েও একই কথা বলেছিলেন এ্যানী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল এ্যানিকে পুলিশ কমিশনার টেলিফোন করে বলেছিলেন, ‘‘আপনি আসেন আমার অফিসে, সমাবেশস্থলের বিষয়ে সিদ্ধান্তের চিঠিটা নিয়ে যান।’’ কমিশনারের কথায় এ্যানি বের হন কমিশনারের কার্যালয়ে যাওয়ার জন্য। অথচ, বের হয়ে কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।'

বিএনপি মহাসচিব বলেন, ‘তাহলে বলেন, কাকে এবং কীভাবে বিশ্বাস করব আমরা? তাদের সঙ্গে কথা বলে লাভ কী?’ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সাজ্জাদ মাহমুদ খান

গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি যেতে বলেছিলেন। এ জন্য কার্যালয় থেকে বের হয়েছিলাম। কার্যালয়ের নিচ থেকে ডিবি পুলিশ আমাকে ধরে। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমি জানি না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ