শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সৌদি সরকারের শিক্ষাবৃত্তি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি সরকারের ‘দ্য কাস্টডিয়ান অব দ্য টু হলি মসকো’ স্কলারশিপ প্রগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ সূত্রে আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

গত রবিবার (৪ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া চালু করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৫ মে পর্যন্ত তা চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ বিভাগের সহকারী সচিব ড. আমাল শুকাইর জানান, সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের উদ্যোগে স্কলারশিপ প্রগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ার সুযোগ পাবে।

প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জেনে আল-রুওয়াদ, ইমদাদ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ওয়াইদসহ মোট চারটি ক্যাটাগরির একটি নির্বাচন করে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://moe.gov.sa/scholarship-program/index.html

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ