বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বিশ্বকাপের মঞ্চে যেভাবে ইসলামের প্রচার চালাচ্ছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারজুড়েই ফুটবল বিশ্বকাপের আমেজ চলছে। যা প্রথম কোনো মুসলিম দেশে বিশ্বকাপ ফুটবল হচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়েছে দেশটি। চলতি বিশ্বকাপের মঞ্চে ইসলামের প্রচার চালাচ্ছে কাতার

বিশ্বকাপ ফুটবল দেখতে কাতারে এত্রিত হওয়া হাজারো বিদেশি দর্শকদের সামনে ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরছে কাতারের কর্তৃপক্ষ। ইসলামের সম্পর্কে তাদের ধারণা, মানসিকতায় পরিবর্তন করতে কাজগুলো কাতার কীভাবে করছে এ নিয়ে এক প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি।

বিশ্বকাপ ফুটবল দেখতে এখন কাতারে রয়েছেন কানাডীয় দম্পতি ডোরিনেল পোপা ও ক্লারা পোপা। ৫৪ বছর বয়সী ডোরিনেল একজন হিসাবরক্ষক এবং ডোরিনেলের স্ত্রী ক্লারা পোপা (৫২) একজন চিকিৎসক। কাতারে অবস্থানকালে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখছেন তারা।

কাতারের রাজধানী দোহার কাটরা সাংস্কৃতিক জেলায় একটি অটোমান-শৈলীর মসজিদ রয়েছে। এটি দোহার ‘নীল মসজিদ’ নামে পরিচিত। মসজিদের দেয়ালে রয়েছে দামি নীল ও বেগুনি রঙের টাইলস। এই মসজিদটি দেখতে ডোরিনেল-ক্লারাকে নিয়ে যান তাদের গাইড।

ডোরিনেল বলেন, তারা এই প্রথম ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হচ্ছেন। ইসলামের সংস্কৃতি ও ধর্মাবলম্বীদের ব্যাপারে তাদের ভুল ধারণা আছে। পরিচিতির অভাবের কারণে এমনটা হয়েছে।

ডোরিনেলের স্ত্রী ক্লারা পোপা বলেন, ইসলাম সম্পর্কে তাঁদের মধ্যে এত দিন যেসব চিন্তাভাবনা ছিল, তা হয়তো এখন পরিবর্তন হবে।

নীল মসজিদের তত্ত্বাবধানে রয়েছে কাতার গেস্ট সেন্টার। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে তারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন ইসলাম ধর্মপ্রচারককে কাতারে নিয়ে এসেছে। মসজিদের বাইরে রয়েছে অ্যারাবিক কফি ও খেজুরের ব্যবস্থা। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সা.-কে নিয়ে বিভিন্ন ভাষার পুস্তিকা রয়েছে।

কাতারে অবস্থানরত সিরিয়ার স্বেচ্ছাসেবক জিয়াদ ফাতেহ বলেন, বিশ্বকাপ ফুটবল হলো লাখো মানুষকে ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুযোগ। ইসলাম ধর্ম সম্পর্কে ‘ভুল’ ধারণা পাল্টে দেওয়ার একটি সুযোগ।

তিনি আরও বলেন, তারা মানুষকে নৈতিকতা সম্পর্কে বলছেন। পারিবারিক বন্ধনের গুরুত্ব সম্পর্কে বলছেন। প্রতিবেশী ও অমুসলিমদের প্রতি শ্রদ্ধা সম্পর্কে বলছেন।

মসজিদের কাছে স্বেচ্ছাসেবকেরা একটি টেবিল বসিয়ে কাজ করছেন। এখান থেকে নারী দর্শ