শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জামিয়া মাহমুদিয়া চরখরিচার মাহফিল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

মজলিসে দাওয়াতুল হকের আমির, কওমি মারদাসার সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান মাহফিলের সভাপতিত্ব করবেন।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল দুই দিন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের ২৯ তারিখ বৃহস্পতিবার ও ৩০ ডিসেম্বর শুক্রবার।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুরুল হাসান আওয়ার ইসলাম কে জানিয়েছেন প্রতি বছরের মত সকাল ৯টায় মাহফিলটি শুরু হবে।

এবার বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট চরখরিচার ঐতিহাসিক মদিনা মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এছাড়াও তিনি বলেন, এলাকার ধর্মপ্রাণ মানুষ মাহফিলটিকে খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে। এবারো দেশের বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দীন আগমন করবেন। সকলকেই আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ