বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

বিশ্বে করোনায় মৃত্যু আরও ৭৯৯ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৩০০ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৮ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে প্রায় ৭০ হাজার।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৬ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৭ হাজার ৪০৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ১০৩ জন। এ সময় রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৮ জন এবং মারা গেছেন ৫০ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৮০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ৫৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৭৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ