শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

যে আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম: আমাদের সবারই কাম্য জান্নাতে যাওয়া। কিন্তু যে সব কাজ করলে জান্নাতে যাওয়া যাতে সে সব কাজ কি আমরা সবাই করি? আল্লাহ তায়ালা ও রাসূলুল্লাহ সা: চান প্রতিটি মুমিন যেন জান্নাতবাসী হয়। তাই পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতে যাওয়ার সুস্পষ্ট পথ বাতলে দেয়া হয়েছে।

জান্নাতে যাওয়ার আমল : মহানবী সা: বলেন, ‘যে ব্যক্তি দু’চোয়ালের মধ্যস্থল তথা মুখ ও দু’পায়ের মধ্যস্থল তথা যৌনাঙ্গের দায়িত্ব নেবে আমি তার জান্নাতের দায়িত্ব নেবো।’ (সহিহ বুখারি, মিশকাত পৃষ্ঠা-৪১১) অপর হাদিসে মহানবী সা: বলেন, ‘তোমরা ছয় জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নেবো।’

১. যখন কথা বলবে মিথ্যা বলবে না; ২. যখন আমানত রাখা হবে তা খিয়ানত করবে না; ৩. যখন অঙ্গীকার করবে তার খেলাপ করবে না; ৪. চলার সময় চোখকে নি¤œগামী রাখবে; ৫. তোমাদের হস্ত নিয়ন্ত্রণ রাখবে ও তোমাদের যৌনাঙ্গের হিফাজত করবে।’ (ইবন কাসির)

সত্য কথা বলা : মহানবী সা: বলেছেন, ‘চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক। যার মধ্যে এগুলোর কোনো একটি পাওয়া যাবে, সে ওই দোষ ত্যাগ না করা পর্যন্ত নিফাকবিশিষ্ট বলে গণ্য হবে। দোষগুলো হলো- ক. তার কাছে কোনো কিছু আমানত রাখলে খিয়ানত করে; খ. কথা বললে মিথ্যা বলে; গ. ওয়াদা করলে ভঙ্গ করে; ঘ. কারো সাথে ঝগড়া বিবাদ করলে গালিগালাজ করে।’ (মিশকাত, পৃষ্ঠা-১৭)

আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী’। (সূরা মুনাফিকুন-১) রাসূলুল্লাহ সা: বলেন, ‘সত্যবাদিতা মানুষকে সত্যতার পথে টেনে নিয়ে যায়, আর সততা টেনে নিয়ে যায় জান্নাতের দিকে। আর মিথ্যা টেনে নিয়ে যায় পাপাচারের দিকে, পাপাচার নিয়ে যায় জাহান্নামের দিকে।’ (বুখারি ও মুসলিম) রাসূল সা: আরো বলেন, ‘তিন ব্যক্তির সাথে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দেবেন না এবং গুনাহ থেকে পবিত্র করবেন না। তারা হলো- ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যুক শাসক ও অহঙ্কারী দরিদ্র।’ (সহিহ মুসলিম)

আমানতের খিয়ানত না করা : আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহ, তাঁর ও তোমাদের ওপর ন্যস্ত আমানতের খিয়ানত করো না। অথচ তোমরা (এর গুরুত্ব) জানো।’ (সূরা আনফাল-২৭) রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মুনাফিকের আলামত তিনটি- যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তখন ভঙ্গ করে এবং যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন তার খিয়ানত করে। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে ও নিজেকে মুসলমান বলে মনে করে।’ (সহিহ মুসলিম, বুখারি) রাসূলুল্লাহ সা: আরো বলেন, ‘যে আমানতদার নয় তার ঈমান নেই এবং সে অঙ্গীকার পালন করে না তার দ্বীন নেই।’ (আহমদ, বাযযায, তারবানি, বায়হাকি, মিশকাত, পৃষ