বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

গাজায় শরণার্থী শিবিরে ভয়া*বহ আগুন, শিশুসহ নিহ*ত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরার তথ্যমতে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট ৮টি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই শরণার্থীগুলোতে প্রায় ৬ লাখ লোকের বসবাস।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ