শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে দুর্ভিক্ষের চিহ্ন নেই : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে দুর্ভিক্ষের চিহ্ন নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া দুর্ভিক্ষের কথা মানুষকে শোনাচ্ছে। করোনা ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায়। দেশ বিদেশের অনেকের সঙ্গে সাক্ষাৎ করে সুনিশ্চিত হয়েই বলতে পারি সামান্যতম দুর্ভিক্ষের চিহ্ন বাংলাদেশে নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির সময় আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লাখ টন। তা এখন ১ কোটির ও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাক-সবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গিকার রেখেছে।

তিনি বলেন, কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে। এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সব সময়ই সংগ্রাম করছে৷দেশ এতোই উন্নত হয়েছে যে ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না৷

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ