মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না : গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  ২০২৩ সালের জানুয়ারি থেকে দেশে আর ডলার সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আবদুর রউফ বলেন, ‘ডলার সংকটে আমদানি করা যাচ্ছে না’ কথাটা মোটেই ঠিক নয়। পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। সঠিক দরে এলসি ‍খুলতে বাধা নেই। ব্যাংক এলসি খুলতে পারলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।

এ সময় পণ্য আমদানির নামে বেশি দাম দেখিয়ে ঋণপত্র খোলা হলে সংশ্লিষ্ট আমদানিকারক ও ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আবদুর রউফ তালুকদার।

গভর্নর বলেন, প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনতে আরও গুরত্বারোপ করা হচ্ছে। হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক।

আবদুর রউফ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বের অনেক দেশ এ জন্য সুদহার বাড়িয়েছে।

তিনি বলেন, সুদের হার বাজারের ওপর ছেড়ে দিলে বিনিয়োগ, কর্মসংস্থানে প্রভাব পড়বে। চাকরির বাজারে নতুনদের কর্মসংস্থান হবে না।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ