মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলবে আগামী জুনে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  আগামী বছরের জুনে ঢাকা থেকে কক্সবাজার রুটে সরাসরি ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, আগামী বছরের ৩০ জুন থেকে ট্রেনে করে ঢাকা টু কক্সবাজার যাওয়া যাবে। সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন রেললাইনের কাজ এগিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেললাইন চালু হলে উত্তরবঙ্গের জেলাগুলোকে অতিরিক্ত প্রায় ১০০ কিলোমিটার পথ ঘুরতে হবে না। ফলে সময় বাঁচবে কমপক্ষে দেড় ঘণ্টা।

তিনি বলেন, বলেন, যাত্রী হিসেবে প্রত্যেকের দায়িত্ব আছে। রেলের বাথরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব। এ ছাড়া কেউ যেন রেলের সিট কাভারগুলো ব্লেড দিয়ে না কাটে, কেউ যেন পর্দা না ছিঁড়ে, এগুলো হলো সাধারণ যাত্রীদের দায়িত্ব। কারণ রেল জনগণের সম্পদ।

রেলমন্ত্রী বলেন, ঢাকা-টঙ্গীর মধ্যে তৃতীয় ও চতুর্থ রেললাইন, টঙ্গী জয়দেবপুরের মধ্যে দ্বিতীয় রেল লাইন নির্মিত হচ্ছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ডাবল লাইন নির্মিত হচ্ছে‌। এটি নির্মিত হলে উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ আরও উন্নত হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলসেবা চালু হয়ে যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ