মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চলতি মাসের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের শেষের দিকে জাপান সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর  সফর নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বঙ্গবন্ধু কন্যার জাপান সফর নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রসচিব-রাষ্ট্রদূত। মূলত প্রধানমন্ত্রীর সফরে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করেছেন উভয় পক্ষ। সফরটি যেন সফল হয়, সে বিষয়ে কী কী করণীয় আছে; তা তুলে ধরেন তারা। তাছাড়া দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু আলোচনায় স্থান পায়।

সোমবার সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন নিয়ে খোলামেলা মন্তব্য করেন জাপানের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রেখেছে, যা পৃথিবীর আর কোথাও শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।

রাষ্ট্রদূতের এমন খোলামেলা মন্তব্যের পর পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে ঢাকার পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর সফরে ঢাকা-টোকিওর দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে বলে আশা করছে উভয় পক্ষ।

উভয় পক্ষের আশা, প্রধানমন্ত্রীর আসন্ন সফরে বাংলাদেশ ও জাপান উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, আইসিটি, শিক্ষা, প্রতিরক্ষা সংলাপ ও বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গভীর অংশীদারিত্ব গড়ে তুলবে।

এছাড়া বৈঠকে জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের সংস্কার ও নিরস্ত্রীকরণ বিষয়ে আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে জাপান সফর করেছিলেন শেখ হাসিনা

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ