বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

হিন্দুদের পূজার সময় পাকানো খাবার মুসলমানের জন্য খাওয়া জায়েজ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের কাছে একজন জানতে চেয়েছেন, হুজুর। আমার বাড়ি হিন্দু বাড়ির সাথেই। ওদের পূজার সময় যে খাবার রান্না হয়। সেসব খাবার হাদিয়া হিসেবে আমাদের বাড়িতেও পাঠায়। এখন আমার প্রশ্ন হল, এসব খাবার আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না?

উত্তর- প্রতিবেশি বিধর্মীদের সাথে সামাজিক সুসম্পর্ক রাখাতে কোন সমস্যা নেই।

তাদেরকে হাদিয়া দেয়া জায়েজ আছে।

তবে হাদিয়া না নেয়াই উত্তম। তবে যদি নেয়া হয়, তা খেতে কোন সমস্যা নেই।

তবে যদি উক্ত খাবার তাদের প্রতিমা ও মূর্তির নামে উৎসর্গকৃত খাবার হয়, কিংবা তাতে কোন হারাম বস্তু মিশ্রিত থাকে, তাহলে তা খাওয়া জায়েজ হবে না। - লেখাটি আহলে হক মিডিয়া থেকে সংগৃহিত।

عن أبى وائل وإبراهيم قالا: لما قدم المسلمون أصابوا من أطعمة المجوس من جبنهم وخبزهم، فأكلوا ولم يسألوا عن شيء من ذلك (مصنف ابن أبى شيبة-17\416، رقم-33344)

ولا بأس بالذهاب إلى ضيافة أهل الذمة هكذا ذكر محمد رحمة الله عليه وفى أضحية النوازل المجوس، أو النصرانى إذا دعا رجلا إلى طعامه تكره الإجابة وانه قال اشتريت اللحم من السوق فإن كان نصرانيا لا بأس به (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الرابع عشر-5\347، جديد-5\401)

ولا بأس بأن يضيف كافرا لقرابة أو لحاجة (هندية-5\347، جديد-5\401)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ