মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

যাত্রাবাড়ি বড় জামিয়ার প্রধান মুফতি সাদেকুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহ মোহাম্মদুল্লাহ: জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার (যাত্রাবাড়ী বড় জামিয়া) প্রধান মুফতি, মুফতি শফি রহ. -এর শাগরেদ ও জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক সদস্য আল্লামা মুফতি সাদেকুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

গতকাল (শনিবার) রাত ৯টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাদুঘর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়েসহ আত্নীয়-স্বজন, অগণিত ছাত্র, শিষ্য, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।
তিনি প্রায় ৪৫ বছর যাত্রাবাড়ি জামিয়ায় খেদমত করেছেন, তাঁর হাত ধরেই সূচনা হয়েছে জামিয়ার ইফতা বিভাগের। মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি প্রধান মুফতী ছিলেন।

এর পূর্বে তিনি দেশের শীর্ষ ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় উস্তাদ হিসেবে প্রায় ২ বছর ও দারুল উলুম করাচি, পাকিস্তানের মুঈনে মুফতী হিসেবে ১ বছর দায়িত্ব পালন করেন এবং কিছু দিন জামিয়াতুস সুন্নাহ বিজেশ্বর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাকালীন মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে বরেণ্য এই আলেমে দীনের নামাযে জানাযা আজ (রবিবার) বাদ যোহর ভাদুঘর ফাঁটাপুকুর ঈদগাহ ময়দানে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের ছাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, মরহুমের ছাত্র জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল-হাইয়া’র চেয়ারম্যান ও যাত্রাবাড়ি জামিয়া মুহতামিমের প্রতিনিধি এবং তাঁর সাহেবজাদা যাত্রাবাড়ী জামিয়ার মুঈনে মুহতামিম মাওলানা মাসরূরুল হাসান, নায়েবে মুহতামিম মাওলানা আহমাদ ঈসা, জামিয়া সিরাজীয়া দারুল উলূম ভাদুঘরের মুহতামিম মাওলানা তানভীরুল হক সিরাজী, শিক্ষা সচিব মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী ও সিনিয়র উস্তাদ মাওলানা মুহাম্মাদ বোরহান উদ্দীন আল-মতিন, মরহুমের জামাতা মাওলানা আব্দুল্লাহ আল-কাসেমী ও ভাইপুত্র মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

নামাযে জানাযায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অগনিত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জানাযা শেষে ভাদুঘর ভুঁইয়া পাড়া কবরস্থানে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ