বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে বিদেশি ক্রেতারা অংশ নেবেন। বাংলাদেশকে ব্রান্ডিং করার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে ক্রেতাদের স্বচ্ছ ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানায় বিজিএমইএ।

শেখ হাসিনা বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। তৈরি করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।

সোমবার (১৪ নভেম্বর) ঢাকা অ্যাপারেল এক্সপোর উদ্বোধন এবং ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে। পরের দিন মঙ্গলবার (১৫ নভেম্বর) বিদেশি ক্রেতাদের বাংলাদেশের সবুজ শিল্প ভ্রমণ করানো হবে। একই দিনে ঢাকা অ্যাপারেল সামিট ও ডেনিম এক্সপোর উদ্বোধন করা হবে। শুক্রবার বিজিএমইএ’র ইনোভেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে শেষ হবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ