বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

রেলের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল ১০টার পর কাওরাইদ রেলস্টেশন থেকে শ্রীপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। শনিবার সকালে ট্রেনটি কাওরাইদ রেলস্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ