বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

দিনাজপুর সফরে আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্মিলিত কওমী পরিষদ দিনাজপুর-এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহ সম্মেলনে যোগ দিনে দিনাজপুর সফরে গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমােদিত কওমী মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবাের্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া এর সম্মানিত চেয়ারম্যান, মুহিউসসুন্নাহ খলীফায়ে শাহ আবরারুল হক (রহঃ), জামেয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকার মহা পরিচালক দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান।

আজ শনিবার বাদ আসর হতে গাের-এ শহীদ ময়দান (বড় মাঠ) দিনাজপুরে এ ইসলামী মহ সম্মেলন চলছে।

ইসলামী মহ সম্মেলনে আরো ওয়াজ করবেন, বিশিষ্ট লেখক ও গবেষক, দেশ-বিদেশে খ্যাতিমান আলােচক ডক্টর আ. ফ. ম. খালেদ হােসেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসীরে কুরআন মাওলানা আব্দুল বাসেত খান সভাপতি, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ।

সভাপতিত্ব করবেন মাওলানা শামসুল হুদা খান, মহাপরিচালক, বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ, আল জামিয়া আল ইসলামিয়া আনােয়ারুল উলম আজজিয়া বাংলা হিলি মাদরাসা, সভাপতি, সম্মিলিত কুওমী পরিষদ দিনাজপুর।

উক্ত মহাসম্মেলনে দলে দলে জিকিরের সাথে শরীক হওয়ার জন্য সকল দ্বীনি ভাইকে উদাত্ত আহবান জানানাে হয়েছে সম্মিলিত কওমী পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ